১বাহরাইনে হামলার সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলল কর্তৃপক্ষ
বাহরাইনে হামলার সতর্কতা জারির পর সাধারণ মানুষকে শান্ত থেকে নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সবাইকে কেবল সরকারি তথ্যের ওপর নির্ভর করার অনুরোধ জানানো হয়েছে। এর আগে দেশটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করে ইরান।
২আমিরাতের ফ্লাইটে বড় বিঘ্ন, সৌদি রুটের যাত্রা বাতিল করল ইতিহাদ
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থাগুলো রবিবারের ফ্লাইট সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। ইতিহাদ, এমিরেটস, ফ্লাইদুবাই ও এয়ার অ্যারাবিয়ার সৌদি আরবগামী রুটে বেশ কিছু ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটেছে। এছাড়া দুবাই ও আবুধাবি বিমানবন্দরে বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচিও পিছিয়ে গেছে।
৩মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। রবিবার সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা সোমবার প্রকাশ করা হবে এবং চলতি মাসের শেষ দিকেই কর্মী পাঠানো শুরু হতে পারে। তিনি সতর্ক করেন, নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত অর্থ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
৪সিঙ্গাপুরে সাইবার হামলায় প্রায় ১ লাখ ৪০ হাজার কর্মীর তথ্য ফাঁস হলো
সিঙ্গাপুরে অভিবাসী কর্মীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া প্রতিষ্ঠান ফুলারটন হেলথের একটি সার্ভারে সাইবার হামলায় প্রায় ১ লাখ ৪০ হাজার কর্মীর ব্যক্তিগত তথ্য বেহাত হয়েছে। তবে আক্রান্ত তথ্যের মধ্যে কর্মীদের কোনো স্বাস্থ্য, চিকিৎসা বা ব্যাংকিং তথ্য নেই বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি আক্রান্ত সার্ভারটি বিচ্ছিন্ন করে সম্পূর্ণ নতুন সার্ভার তৈরির কাজ করছে।
৫জার্মান স্টুডেন্ট ভিসায় আসছে ডিজিটাল ব্যবস্থা, বাতিল হচ্ছে পুরোনো অপেক্ষমাণ তালিকা
উচ্চশিক্ষার জন্য জার্মানি যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে পুরোপুরি ডিজিটাল ব্যবস্থা চালু করছে ঢাকার জার্মান দূতাবাস। আগামী ১ জানুয়ারি থেকে ‘ডিজিটাল কনসুলার সার্ভিসেস পোর্টাল’-এর মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন এবং প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। এর ফলে দূতাবাসে গিয়ে অ্যাপয়েন্টমেন্টের সময় আগের চেয়ে কম লাগবে।
৬সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১২ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে
সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ৫ থেকে ১১ নভেম্বরের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় এবং ১১ হাজার ৪১৮ জনকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ৪০ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।